33 C
আবহাওয়া
২:২৫ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » ইউক্রেনের যুদ্ধ অবসানে চুক্তি করতে চান জেলেনস্কি : ট্রাম্প

ইউক্রেনের যুদ্ধ অবসানে চুক্তি করতে চান জেলেনস্কি : ট্রাম্প

ইউক্রেনের যুদ্ধ অবসানে চুক্তি করতে চান জেলেনস্কি : ট্রাম্প

বিএনএ,ডেস্ক: ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সর্বাত্মক আগ্রাসন শুরু করেছিল রাশিয়া। আর আগামী ফেব্রুয়ারি মাসে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধের তিন বছর পূর্ণ হবে। তবে এর আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। এমন অবস্থায় ইউক্রেনের যুদ্ধ অবসানে চুক্তি করতে চান দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

মঙ্গলবার (২১ জানুয়ারি) এমনটাই জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সূত্র বিবিসি

সংবাদমাধ্যমটি বলছে, ইউক্রেনে যুদ্ধের সমাপ্তি টানতে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একটি চুক্তির ব্যাপারে আগ্রহী বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন। শপথ গ্রহণের পর ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।

ট্রাম্প এর আগে বলেছিলেন, তিনি ইউক্রেন যুদ্ধের অবসান চান এবং প্রেসিডেন্ট হওয়ার প্রথম দিনেই তিনি সেটি করতে চেয়েছিলেন। সেই ধারাবাহিকতায়ই তাকে তার প্রতিশ্রুতি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। জবাবে তিনি বলেন, “আচ্ছা, এটি দিনের অর্ধেক। দিনের বাকি অর্ধেক এখনও বাকি রয়েছে। দেখা যাক কী হয়।”

তিনি সাংবাদিকদের বলেন, তিনি মনে করেন- ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি যুদ্ধ শেষ করার জন্য একটি চুক্তি করতে চান। প্রায় তিন বছর ধরে চলা যুদ্ধ সম্পর্কে ট্রাম্প বলেন, “বেশিরভাগ মানুষ মনে করেছিল যে এই যুদ্ধ এক সপ্তাহে শেষ হয়ে যাবে।। আমি মনে করি, তিনি (জেলেনস্কি) এই যুদ্ধ শেষ করার ব্যাপারে খুব ভালোভাবেই রাজি।”

প্রসঙ্গত, ইউক্রেনের প্রতি যুক্তরাষ্ট্রের অব্যাহত সামরিক সহায়তা প্রদানের ব্যাপারে ট্রাম্প ইতোমধ্যেই সংশয় প্রকাশ করেছেন। এমনকি তিনি ২০ জানুয়ারি প্রেসিডেন্ট পদ গ্রহণ করার আগেই যুদ্ধ শেষ করবেন বলেও বিভিন্ন সময় বলা হয়েছিল।

বিএনএ নিউজ/ আরএস

 

 

Loading


শিরোনাম বিএনএ
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট