34.4 C
আবহাওয়া
৩:২২ অপরাহ্ণ - জুন ১৫, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে চার হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ

চট্টগ্রামে চার হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ

চট্টগ্রামে চার হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ

বিএনএ, চট্টগ্রাম: পরিবেশের ছাড়পত্র, অপরিছ্ন্নতা, লাইসেন্স ও বৈধ কাগজপত্র না থাকাসহ নানা অভিযোগে চট্টগ্রাম নগরের চারটি প্রতিষ্ঠানের সেবা সাময়িক বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়। শনিবার (২০ জানুয়ারি) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরীর নেতৃত্বে একটি টিম নগরের বিভিন্ন হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করে অনিয়ম পাওয়ায় এ নির্দেশনা দেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, লাইসেন্স ও পর্যাপ্ত পরিবেশ না থাকায় অগ্রণী ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম সাময়িক বন্ধ রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়। এছাড়া সেবা ডেন্টাল অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টারে ডিপ্লোমাধারী ফিজিওথেরাপিস্ট না থাকায় ওই প্রতিষ্ঠানটিও বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়। বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি ন্যাশনাল চক্ষু হাসপাতাল ও নিউ চান্দের আলো হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার নামে দুটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান দুটিকে ২৪ ঘণ্টার মধ্যে কার্যক্রম বন্ধ করার নির্দেশ দেওয়া হয়।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী জানান, অবৈধ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। এরই অংশ হিসেবে বেশ কিছু প্রতিষ্ঠান ঘুরে দেখেছি। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৪টি প্রতিষ্ঠানের ত্রুটি থাকায় তাদের সেবা সাময়িক বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়।

বিএনএনিউজ/ রেহানা/ বিএম/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের বিরুদ্ধে হাইকোর্টে চ্যালেঞ্জ সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক বেনজীরকে ৩০ দিনের মধ্যে ফেরত নেবার আহবান ইউ,এ,ই'র দিল্লি বিমানবন্দরে হয়রানি, দেশে ফিরছেন জাহেদ উর রহমান ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা,যে সব শর্তে চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা, খুলছে হরমুজ প্রণালি ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক বসাল বাংলাদেশ ব্যাংক সংসদে হিজাব নিয়ে কটাক্ষের অভিযোগ, ঢাকা-চট্টগ্রামে বিক্ষোভের ডাক শিবিরের সীমান্তে 'পুশ ইনের' চেষ্টার বিরুদ্ধে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের প্রতিবাদ সমাবেশ প্রতিটি সংসদীয় আসনে বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা সরকারের: শিক্ষামন্ত্রী