28 C
আবহাওয়া
৩:৫০ পূর্বাহ্ণ - মে ১৭, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীর মেহেরবা প্লাজায় আগুন

রাজধানীর মেহেরবা প্লাজায় আগুন

আগুন

বিএনএ ডেস্ক: রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজার ১৫ তলায় আগুন লেগেছে। সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের চারটি ইউনিটের প্রায় সোয়া এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

রোববার (২১ জানুয়ারি) সকাল ৭টা ৩৩ মিনিটে ১৬ তলা ভবনটিতে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। কয়েক মিনিটের মধ্যে তারা ঘটনাস্থলে হাজির হয়ে কাজ শুরু করেন। ধোঁয়ায় আটকে পড়া দুজন পুরুষ ও এক নারীকে নিরাপদে উদ্ধার করা হয় এবং সকাল সোয়া ৮টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার এসব তথ্য জানান। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে ডেভ কেয়ার ফাউন্ডেশনের ‘এডাল্ট ভ্যাকসিন’ কার্যক্রমের উদ্বোধন আবু সাঈদ হত্যা মামলার আসামি বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার ধানের শীষ জানে ফারাক্কার সমাধান কীভাবে করতে হবে: তথ্যমন্ত্রী মেয়েদের শিক্ষা ডিগ্রি-স্নাতক পর্যন্ত বিনামূল্য করা হবে: প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন বিশেষ অভিযানে যাত্রাবাড়ী থেকে ১৯ জন গ্রেপ্তার ‘ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপর’ - মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের গ্যাস মনিটরিং সিস্টেমে ইরানি হ্যাকারদের হামলা এএসপির ছত্রছায়ায়  চাঁদাবাজির অভিযোগ!