25 C
আবহাওয়া
৪:১১ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » করোনায় প্রাণ হারাল আরও ১ হাজার ৩৯৪ জন(২১ জানুয়ারি)

করোনায় প্রাণ হারাল আরও ১ হাজার ৩৯৪ জন(২১ জানুয়ারি)


বিএনএ ডেস্ক : করোনায় সারা বিশ্বে আরও ১ হাজার ৩৯৪ জনের মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ১১ হাজার ১২৩ জন। এ নিয়ে বিশ্বে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ লাখ ৪২ হাজার ৬৫ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৬৭ কোটি ২৮ লাখ ১৪ হাজার ৪৮৩ জনে দাঁড়িয়েছে।

শনিবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় এখনো শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৬৭ জন। এ নিয়ে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ লাখ ২৮ হাজার ৫০০ জনে।
গত ২৪ ঘণ্টায় জাপানে করোনায় মারা গেছেন ৪২৫ জন। এ সময়ে দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৮২ হাজার ৬১৪ জনের। ব্রাজিলে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ১৪ হাজার ৫৬৯ জন। এ সময়ে দেশটিতে করোনায় ৯৭ জনের মৃত্যু হয়েছে।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় স্পেনে ১৫৪ জন, অস্ট্রেলিয়ায় ১১৪ জন, তাইওয়ানে ৬১ জন, মেক্সিকোতে ৪৬ জন, রাশিয়ায় ৪১ জন করোনায় মারা গেছেন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়!