34 C
আবহাওয়া
৫:২৩ অপরাহ্ণ - অক্টোবর ৭, ২০২৬
Bnanews24.com
Home » সোহান-শাহরিয়ার করোনায় আক্রান্ত

সোহান-শাহরিয়ার করোনায় আক্রান্ত

সোহান-শাহরিয়ার করোনায় আক্রান্ত

বিএনএ, স্পোর্টস ডেস্ক : করোনা পজিটিভ হওয়া নুরুল হাসান সোহানকে ছাড়াই বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে যাত্রা শুরু করতে হয়েছে ফরচুন বরিশালকে।

সোহানের পাশাপাশি বরিশালের ওপেনার মুনিম শাহরিয়ার ও ব্যাটিং পরামর্শক নাজমুল আবেদিন ফাহিমও করোনায় আক্রান্ত হয়েছেন। তারা সকলেই আইসোলেশনে আছেন। বিপিএলের উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হয়েছে বরিশাল।

প্রথম করোনা পরীক্ষায় পজিটিভ আসে সোহানের। কিন্তু  দ্বিতীয় ও তৃতীয় পরীক্ষায় নেগেটিভ আসে সোহানের। তবে তাকে নিয়ে ঝুঁকি নিতে চায়নি বরিশাল।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগ জানিয়েছে, বিপিএলের অন্য পাঁচটি দলের বেশ কয়েকজন খেলোয়াড় এবং কর্মকর্তারাও কোভিড-১৯ পজিটিভ হয়েছেন।

কিন্তু বিসিবি এটি নিয়ে চিন্তিত নয়, কেননা   যেকোন ঝুঁকি এড়াতে ঘন ঘন কোভিড-১৯ পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
রসায়নে নোবেল পেলেন ফ্রান্স ও জাপানের দুই বিজ্ঞানী চেম্বার জজ স্থগিত করলো সারের ডিলারশিপ সংক্রান্ত হাইকোর্টের আদেশ ৭ই অক্টোবর: গাজার ট্র্যাজেডি ও বিশ্ব বিবেকের চরম পরাজয় দুই দিন বন্ধ থাকার পর ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনও কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি প্রধান প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী ডেঙ্গুতে রেকর্ড ১০ জনের মৃত্যু মৃত্যুর ১৪ বছর পর ফাঁস হলো আখতারুজ্জামান বাবুর জাপানি বিয়ে! চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ ‘মক্কা-মদিনা ছাড়া পুরো সৌদি আরব হামলার জন্য উন্মুক্ত’- হুথি বিদ্রোহীদের হুঁশিয়ারি