25 C
আবহাওয়া
১০:৩১ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » সাইফ স্পোটিংয়ের কাছে হারল মোহামেডান

সাইফ স্পোটিংয়ের কাছে হারল মোহামেডান

সাইফ স্পোটিংয়ের কাছে হারল মোহামেডান

বিএনএ, স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে নিজেদের দ্বিতীয় খেলায় হারলো মোহামেডান। বৃহস্পতিবার (২১শে জানুয়ারি) কুমিল্লার ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ২-১ ব্যবধানে সাইফ স্পোটিংয়ের কাছে হেরেছে ক্লাবটি।

খেলার প্রথম থেকে আক্রমণাত্মক গতিতে খেলতে থাকে সাইফ স্পোটিং ক্লাব। প্রথমার্ধেই ২ গোলে পিছিয়ে পড়ে মোহামেডান। বিরতিতে যাওয়ার অল্প আগে এক ঝড় বয়ে দেয় সাইফ।

কেনেথ ইকেচুকুর পাস থেকে ৪৪তম মিনিটে মোহামেডানের জাল খুঁজে নেন মিডফিল্ডার মোহাম্মদ আরিফুর রহমান। সেই ধাক্কা কাটিয়ে ওঠার আগে ফের দ্বিতীয় গোল হজম করে বসে শন লেনের শিষ্যরা।

প্রথমার্ধের যোগ করা দ্বিতীয় মিনিটে সাইফের ব্যবধান ২-০ করেন নাইজেরিয়ান মিডফিল্ডার জন ওকোলি। দ্বিতীয়ার্ধে অবশ্য ঘুরে দাঁড়াতে চেষ্টা করে মোহামেডান। সেই লক্ষ্যে আক্রমণ চালিয়ে ৬০তম মিনিটে সুফলও পায় তারা।

মোহাম্মদ হাবিবুর রহমান সোহাগের পাস থেকে জাপানিজ মিডফিল্ডার উরুইয়ো নাগাতার গোলে সমতায় ফেরার স্বপ্ন দেখে কালো-সাদারা। কিন্তু মোহামেডানকে আর কোনো সুযোগ আদায় করতে দেয়নি পল পুটের দল। ব্যবধান ধরে রেখে ৩ পয়েন্ট তুলে নেয় সাইফ।

এই জয়ে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে ওঠে এসেছে সাইফ স্পোটিং ক্লাব। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ছয়ে মোহামেডান। প্রথম ম্যাচে আরামবাগের বিরুদ্ধে জয় পেয়েছিল মোহামেডান।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা