18 C
আবহাওয়া
৭:৫৩ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ওসমান হাদির মৃত্যুতে কমনওয়েলথের বিবৃতি

ওসমান হাদির মৃত্যুতে কমনওয়েলথের বিবৃতি


বিএনএ, ঢাকা : জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির মৃত্যুতে শোক জানিয়েছে কমনওয়েলথ।

শনিবার (২০ ডিসেম্বর) কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ে এক বিবৃতিতে শোক প্রকাশ করেন।

একইসঙ্গে বাংলাদেশের পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।

বিবৃতিতে বচওয়ে বলেন, শরীফ ওসমান হাদির মৃত্যুতে আমি বাংলাদেশের জনগণের শোকে একাত্ম বোধ করছি এবং তার পরিবার ও প্রিয়জনদের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই।

ঢাকা এবং দেশের অন্যান্য অঞ্চলে সাম্প্রতিক সহিংসতার পর বাংলাদেশের পরিস্থিতি নিয়েও আমি গভীরভাবে উদ্বিগ্ন। এতে আরও বলা হয়, আমি আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার এবং বাংলাদেশের কর্তৃপক্ষের কাছে গণমাধ্যমসহ সকলের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি। এই প্রসঙ্গে, আমি অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতিকে স্বাগত জানাই, যেখানে সহিংসতার জন্য দায়ীদের জবাবদিহি করার প্রতিশ্রুতি দেয়া হয়েছে এবং সংযম, দায়িত্বশীলতা এবং ঘৃণা প্রত্যাখ্যান করার জন্য একটি স্থায়ী অঙ্গীকারের আহ্বান জানানো হয়েছে। এই সংকটময় সময়ে শান্ত থাকার, সর্বোচ্চ বিচক্ষণতা ও সহনশীলতার জন্য আমি এই আবেদনে যোগদান করছি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা