24 C
আবহাওয়া
২:৫৫ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » বডি ওর্ন ক্যামেরাসহ হাদির জানাজায় থাকবে পর্যাপ্ত পুলিশ

বডি ওর্ন ক্যামেরাসহ হাদির জানাজায় থাকবে পর্যাপ্ত পুলিশ


বিএনএ, ঢাকা: জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আজ শনিবার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জানাজা হবে। এসময় নিরাপত্তায় মাঠে ১ হাজার বডি ওর্ন ক্যামেরাসহ পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন থাকবে।

শনিবার (২০ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির নামাজে জানাজা উপলক্ষে ১০০০ বডি ওর্ন ক্যামেরাসহ পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওসমান হাদি।শুক্রবার সন্ধ্যায় তার লাশ দেশে আনা হয়।আজ শনিবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে সমাহিত করা হবে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ওসমান হাদিকে মাথায় গুলি করে দুর্বৃত্তরা। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে