20 C
আবহাওয়া
৫:৫৮ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » বোয়ালখালী উপজেলা চেয়ারম্যান নুরুল আলম আর নেই

বোয়ালখালী উপজেলা চেয়ারম্যান নুরুল আলম আর নেই

বীর মুক্তিযোদ্ধা মো.নুরুল আলম

বিএনএ, বোয়ালখালী (চট্টগ্রাম) : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো.নুরুল আলম (৭০) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২০ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টার সময় নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

তিনি শ্বাসকষ্ট জনিত রোগে দীর্ঘদিন ধরে ভুগছিলেন। তিনি উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
সোমবার রাতে তাঁর অবস্থার আরো অবনতি ঘটেছে জানায় চিকিৎসকরা। তাঁর পরিবারের সম্মতিতে মঙ্গলবার সকালে লাইফ সাপোর্ট এ্যাম্বুলেন্স যোগে ঢাকা থেকে চট্টগ্রামের নিজ বাড়িতে নিয়ে আসা হয়।

সদালাপী প্রবীণ রাজনীতিবিদ মো. নুরুল আলম বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের মরহুম হাজী ছবুর আহম্মদের ছেলে। তিনি মৃত্যুকালে স্ত্রী, দুই মেয়ে, দুই ছেলে আত্মীয় স্বজনসহ অনেকগুণগ্রাহী রেখে গেছেন।

ছাত্রজীবন থেকে আওয়ামী রাজনীতিতে জড়িত ছিলেন নুরুল আলম। তিনি ১৯৯৮ সালে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ২০১৯ সালের ২৪ মার্চ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন।

বিএনএ/ বাবর মুনাফ, ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা