18 C
আবহাওয়া
৭:১১ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে করোনা টিকার চতুর্থ ডোজ দেয়া শুরু

চট্টগ্রামে করোনা টিকার চতুর্থ ডোজ দেয়া শুরু


বিএনএ, চট্টগ্রাম :  চট্টগ্রামেও শুরু হয়েছে করোনা টিকার চতুর্থ ডোজের কার্যক্রম। মঙ্গলবার (২০ ডিসেম্বর) চট্টগ্রামের ১৫ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ও নগরীর স্থায়ী টিকা কেন্দ্রগুলোতে টিকা দেয়া শুরু হয়।

সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী গণমাধ্যমকে জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে করোনার চতুর্থ ডোজ দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। কোনো লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়নি। তৃতীয় ডোজ প্রাপ্তির পর ৪ মাস অতিবাহিত হয়েছে এমন ব্যক্তিদের চতুর্থ ডোজ প্রদান দেওয়া হবে। চতুর্থ ডোজে ফাইজারের টিকা দেওয়া হবে। তবে যেখানে ফাইজার থাকবে না সেখানে সিনোব্যাকের টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, উপজেলা ছাড়াও নগরের জেনারেল হাসপাতাল, চমেক হাসপাতাল ও সিটি করপোরেশন জেনারেল হাসপাতাল সহ নগরের স্থায়ী টিকা দান কেন্দ্রগুলোতে এ কার্যক্রম চালানো হবে।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা