23 C
আবহাওয়া
৯:২৫ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » কেমন আছেন ডিপজল?

কেমন আছেন ডিপজল?

অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল

বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল গুরুতর অসুস্থ হয়ে দুবাইয়ের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সুস্থ হয়ে গত ১৭ ডিসেম্বর দেশে ফিরেছেন তিনি। বর্তমানে চিকৎসকের পরামর্শে বাসায় রয়েছেন।

পরীক্ষায় ডিপজলের হার্টে দুটি ব্লক ধরা পড়েছে। দুবাইয়ের একটি হাসপাতাল থেকে বলা হয়েছিল রিং পরাতে হবে। অন্য দুটি হাসপাতাল থেকে জানানো হয়, শুধু ওষুধ খেলেই সুস্থ হয়ে উঠবেন তিনি। এ নিয়ে দ্বিধায় পড়েন বাংলা চলচ্চিত্রের এই খল-অভিনেতা।

এ প্রসঙ্গে ডিপজল বলেন, ‘দুবাইয়ে প্রথমে যে হাসপাতালে ছিলাম, ওরা বলেছিল রিং পরাতে হবে। পরে আরো দুটি হাসপাতালের চিকিৎসকদের পরামর্শ নেই। তারা বলেছেন, ওষুধ খেলেই হবে। তাদের পরামর্শ অনুযায়ী ওষুধ খেয়ে এখন অনেকটাই সুস্থ বোধ করছি।’

চলচ্চিত্রের পর্দায় এ অভিনেতাকে নেতিবাচক এবং ইতিবাচক দুই চরিত্রেই দেখা গেছে। তবে খল-অভিনেতা হিসেবেই তিনি অধিক পরিচিত। তবে বাস্তব জীবনে হিরোর ভূমিকায় দেখা গেছে ডিপজলকে।

বিএনএ/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী