25 C
আবহাওয়া
১০:০৬ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে থানার সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীতে থানার সামনে ককটেল বিস্ফোরণ


বিএনএ, ঢাকা : রাজধানীর ওয়ারী থানার সামনে ককটেল বিস্ফোরণে মাকসুদা বেগম (৫৫) নামে এক নারী আহত হওয়ার অভিযোগ উঠেছে। রোববার (১৯ নভেম্বর) রাত ১১টার দিকে স্বামী আবুল বাশার শেখকে নিয়ে ঢাকা মেডিকেলে হাসপাতালে চিকিৎসা নিতে আসেন আহত মাকসুদা।

তারা জানান, গেন্ডারিয়া রাইফেল ক্লাবের পাশে একটি বাসায় ভাড়া থাকেন ।সন্ধ্যায় তাদের ছেলে মাহবুবকে (১৮) পুলিশ আটক করেছে এমন খবর পান। এই কারণে ওয়ারী থানার সামনে গিয়ে দেখতে পান তারা , থানার সামনের রাস্তায় তাদের ছেলে মাহবুবকে দাঁড় করিয়ে রেখেছে পুলিশ। তখন পুলিশের সঙ্গে কথা বলার সময় হঠাৎ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে অভিযোগ করেন তারা। ওই বিস্ফোরণে ককটেলের স্পিনটার মাকসুদার হাতে আঘাত লাগে। পরে আহত অবস্থায় প্রথমে সালাউদ্দিন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে আসেন। এই বিস্ফোরণের ঘটনায় তাদের ছেলে মাহবুবও সামান্য আহত হয়েছেন। তিনি এখন পুলিশ হেফাজতে আছেন।

ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাজিরুর রহমান জানান, রাত ৮টার দিকে থানার সামনে দুটি পটকা ফোটানোর ঘটনা ঘটেছে। এতে কেউ আহত হয়েছে কি না তাদের জানা নেই।

বিএনএনিউজ/আজিজুল/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা