23 C
আবহাওয়া
৪:০০ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » ফুটবল বিশ্বকাপের পর্দা উঠলো

ফুটবল বিশ্বকাপের পর্দা উঠলো


বিএনএ, স্পোর্টসস ডেস্ক : ঐক্যের বার্তা, সাম্যের বার্তা দিয়ে পর্দা উঠলো ফুটবল বিশ্বকাপের। জাঁকজমকের মাধ্যমে দোহার আল বায়াত স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

দোহার আল বায়েত স্টেডিয়ামে উদ্বোধীন অনুষ্ঠানে ছিলেন অর্ধলক্ষাধিক দর্শক। বাংলাদেশ সময় রাত আটটার দিকে শুরু হয় অনুষ্ঠান। প্রথা মেনে শুরুতে বিশ্বকাপের ট্রফি মাঠে আনা হয়।

অনুষ্ঠান মঞ্চে হাজির হন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো ও কাতারের শাসক তামিম বিন হামাদ আল থানি।

উদ্বোধনী ভাষণে হামাদ আল থানি বলেন, ‘মানুষে মানুষে বিভেদ ভুলে এই ঐক্য দেখতে কী দারুণ লাগছে! বিশ্বকে দোহায় স্বাগতম!’

কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠানের। অনুষ্ঠান মঞ্চে বিশ্বকাপের সোনালি ট্রফি নিয়ে আসেন গত আসরের চ্যাম্পিয়ন ফ্রান্স ফুটবলের প্রেসিডেন্ট। এরপর তুলে ধরা কাতারের ঐতিহ্য।

অনুষ্ঠান মঞ্চে আসেন হলিউড তারকা মরগান ফ্রিম্যান। এসময় আশা, ঐক্য, সহনশীলতার বার্তা দেন তিনি। এসময় মঞ্চে ছিলেন শত শত ডান্সার এবং সঙ্গীত শিল্পী। এসময় ফুটবলপ্রেমীরা উল্লাস করে ও দাঁড়িয়ে হাঁট নাড়ে।

এরপর মঞ্চে বিশ্বকাপে অংশগ্রহণকারী ৩২ দলকে উপস্থাপন করা হয়। এছাড়া এবারের বিশ্বকাপের বৃহৎ আকারের মাস্কাট প্রদর্শণ করা হয়।

এরপর এবারের বিশ্বকাপের থিম সং ড্রিমার গেয়ে মঞ্চ মাতান বিটিএস তারকা জং কুক। এসময় তাদের সঙ্গে গলা মেলাতে থাকেন মাঠে উপস্থিত দর্শকরা। উদ্বোধনী অনুষ্ঠানে কাতারের আঞ্চলিক গানের সঙ্গে পারফর্ম করে কাতারের শিল্পীরা।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে