20 C
আবহাওয়া
৪:২৭ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন বেনজেমা

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন বেনজেমা

বেনজেমা

স্পোর্টস ডেস্ক: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। এমন সময়ে বড় এক দুঃসংবাদ পেল ফ্রান্স দল। চোটের আঘাতে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন দলের তারকা ফরোয়ার্ড করিম বেনজেমা। রোববার মাঝরাতে ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন এই তথ্য নিশ্চিত করে। কাতারে বাংলাদেশ সময় রাত ৮টায় পর্দা উঠবে এবারের বিশ্বকাপের। তার আগে বেনজেমার ইনজুরিতে দল থেকে ছিটকে যাওয়া ফরাসি দলের জন্য বড় ধাক্কা।

শনিবার কাতারের দোহায় অনুশীলনে নেমেছিলেন ব্যালন ডি’অর জয়ী করিম বেনজেমা। এ সময় বাঁ পায়ের উরুতে তার পুরনো চোট জেগে ওঠে। শঙ্কা দেখা দিয়েছিল তখনই। পরে এমআরআই করার পর জানা যায়, মাসল টিয়ার হয়েছে করিম বেনজেমার। এই আঘাত সেরে উঠতে তার তিন সপ্তাহ সময় লাগবে। অর্থ্যাৎ একরকম নিশ্চিতভাবেই বলা যচ্ছে শেষ হয়ে গেছে তার কাতার বিশ্বকাপ।

এর আগে পল পগবা, এনগোলো কান্তে ও প্রেসনেল কিম্পেম্বে ইনজুরিতে পড়লে বাধ্য হয়ে তাদের ছাড়াই বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেন কোচ দিদিয়ের দেশম। এরপর দল ঘোষণার পর চোটে ছিটকে যান লাইপজিগ স্ট্রাইকার ক্রিস্টোফার এনকুকু।

এমনিতেই বিশ্বকাপে আসার আগেই দুশ্চিন্তায় ছিলেন দেশম। তারমধ্যে করিম বেনজেমার এই নতুন ইনজুরি রীতিমত শঙ্কায় ফেলে দিয়েছে তাকে। এ ব্যাপারে দেশম বলেন, করিম এই বিশ্বকাপকে একটি লক্ষ্য বানিয়েছিল। ওর এ অবস্থার জন্য আমি খুবই মর্মাহত। শোনা যাচ্ছে, বেনজেমা ছিটকে যাওয়ায় দলে তার বদলি হিসেবে ডাক পেতে পারেন অ্যান্থনি মার্শিয়াল।

কাতার বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে রয়েছে ফ্রান্স। এই গ্রুপে দলটির প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ডেনমার্ক ও তিউনিসিয়া। সোমবার (২২ নভেম্বর) নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া, ২৬ নভেম্বর ডেনমার্ক ও ৩০ নভেম্বর তিউনিসিয়ার মুখোমুখি হবে তারা।

গত মৌসুমে অনবদ্য ছন্দে ছিলেন করিম বেনজেমা। এ বার চোট সমস্যায় ভুগছিলেন। রিয়াল মাদ্রিদের এই তারকা ফুটবলার এ মৌসুমে ২১টির মধ্যে মাত্র ১২ ম্যাচে খেলেছেন। তার পেশীর চোট নতুন নয়, এর থেকেই পরিষ্কার। গত কয়েকদিন থেকেই তাকে পর্যবেক্ষণে রাখছিল ফরাসি টিম ম্যানেজমেন্ট। দলের সেরা স্ট্রাইকারের জন্য অপেক্ষা করছিলেন কোচ। যদিও শেষরক্ষা হলো না। এবারের মতো বিশ্বকাপে ইতি বেনজেমার।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা