20 C
আবহাওয়া
৪:১৭ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » শ্যালকের গুলিতে দুলাভাই নিহত

শ্যালকের গুলিতে দুলাভাই নিহত

guli

বিএনএ, ঢাকা:  রাজধানীর দারুলসালাম থানাধীন গাবতলীতে পারিবারিক দ্বন্দ্বের জেরে শ্যালকের গুলিতে ফারুক আহমেদ (৪৫) নামে একজন নিহত হয়েছেন। পরে পুলিশ শ্যালক অশ্রুকে পিস্তলসহ গ্রেফতার করেছে।
শনিবার(২০ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে গাবতলীর কোটবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের মামা আইয়ুব আলী জানান, উপরোক্ত বাসায় শ্যালকের গুলিতে গুরুতর আহতাবস্হায় ফারুককে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহত ফারুক আহমেদের মামা আইয়ুব আলী আরও বলেন, শ্বশুরবাড়ির সাথে দ্বন্দ্ব ছিল ফারুক আহমেদের। তবে এ জন্য এত বড় ঘটনা কেন ঘটলো এ বিষয়টি বুঝতে পারছি না। কিছুদিন আগে তার শশুর মারা গেছেন, তারপর থেকে তাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। তবে জমিজমা সংক্রান্ত কোনও বিরোধ কিনা এ বিষয়টি তিনি নিশ্চিত করতে পারেননি।
তিনি জানান, অশ্রুর বাবার লাইসেন্স করা একটি অস্ত্র ছিল। সেই অস্ত্র ঠেকিয়ে বুকে গুলি করে হত্যা করা হয় ফারুককে।
মিরপুর দারুস সালাম বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার তৈমুর রহমান বলেন, পারিবারিক কলহ এবং দ্বন্দ্বের কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় শ্যালক অশ্রুকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে।
বিএনএ/ আজিজুল, ওজি

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা