32 C
আবহাওয়া
৪:১৭ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১২, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে হাফ ভাড়ার দাবিতে বাস ভাঙচুর

রাজধানীতে হাফ ভাড়ার দাবিতে বাস ভাঙচুর

রাজধানীতে হাফ ভাড়ার দাবিতে বাস ভাঙচুর

বিএনএ, ঢাকা: রাজধানীতে হাফ ভাড়ার দাবিতে বাসে ভাঙচুর চালিয়েছে সিটি ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। এসময় তারা অন্তত ১০টি বাসে ভাঙচুর চালায়।

শনিবার (২০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় সায়েন্সল্যাবের ল্যাবএইড হাসপাতালের সামনের মোড় ও সড়কে এ ভাঙচুর চালানো হয়। বিষয়টি নিশ্চিত করেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া।

তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। পরে সিটি কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে যায়। দুপুর ১টা পর্যন্ত ঢাকা কলেজের শিক্ষার্থী সড়কে অবস্থান করেন।

এর আগে বৃহস্পতিবার (১৮ নভেম্বর) হাফ ভাড়া না নেয়ায় ঢাকা কলেজের সামনের সড়কে বাস চলাচল বন্ধ করে দেয় শিক্ষার্থীরা। ওই সময় যাত্রীদের নামিয়ে কয়েকটি বাস প্রায় এক ঘণ্টা আটকে রাখে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, প্রতিদিন অনেক শিক্ষার্থী বাসে চলাচল করলেও তাদের থেকে হাফ ভাড়া নেয়া হচ্ছে না। উল্টো বাসচালক ও হেলপাররা শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার করেন।

বিএনএ/ এমএফ

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট নেই, টাকা-ডলারও নেই—খুলশীর ৬৩ বিদেশি ঘিরে প্রশ্ন ড্রোন হামলার পর বন্ধ করে দেয়া হয়েছে সৌদির তেল পাইপলাইন গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রেপ্তার ৩২ সমকালের বরিশাল অফিস থেকে সাবেক ব্যুরো প্রধানের মরদেহ উদ্ধার পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা