24 C
আবহাওয়া
১২:০১ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » রাউজানে সড়কের পাশে তরুণীর মরদেহ

রাউজানে সড়কের পাশে তরুণীর মরদেহ


বিএনএ, রাউজান : চট্টগ্রামের রাউজানে এলাকায় সড়কের পাশে এক অজ্ঞাতনামা তরুণীর (২৩) মরদেহ পাওয়া গেছে। শনিবার (২০ নভেম্বর) সকাল আটটায় পূর্ব গুজরার সিকদারঘাটা এলাকায় মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ মরদেহটি উদ্ধার করেছে।

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে- মহিলাটিকে রাতের কোনো এক সময় হত্যা করে ওই স্থানে ফেলে গেছে দুর্বৃত্তরা।

পূর্ব গুজরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. সালাউদ্দিন বলেন, অজ্ঞাতনামা মহিলার গায়ের রং ফর্সা। পরনে ছিল একটি সাদা কামিজ ও ছাই রংয়ের একটি ছেলোয়ার। রাস্তার ধারে পড়ে ছিল একটি স্যান্ডেলও। আমরা এখনো সুরতহাল করেনি। তবে মহিলাটির গলায় একটি ওড়না পেঁচানো রয়েছে এবং গলায় রক্তের দাগ দেখা গেছে। মহিলার আনুমানিক বয়স ২৩ বছর।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার