24 C
আবহাওয়া
১২:০১ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » ডাস্টবিনে মৃত নবজাতক

ডাস্টবিনে মৃত নবজাতক

ডাস্টবিনে মৃত নবজাতক

বিএনএ,চট্টগ্রাম : চট্টগ্রামে ডাস্টবিন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৯ নভেম্বর) কোতোয়ালী থানাধীন সার্সন রোডের ব্যাটারি গলির মুখে ডাস্টবিন থেকে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।

জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন পেয়ে ইছামতি ভবনের সামনে থাকা ডাস্টবিন থেকে নবজাতককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি নেজাম উদ্দিন বলেন, ডাস্টবিন থেকে পরিত্যক্ত অবস্থায় একটি মৃত নবজাতককে উদ্ধার করা হয়। বেওয়ারিশ হিসেবে দাফনের জন্য আনজুমান মফিদুলকে দেয়া হয়েছে।

নবজাতকটি কোথা থেকে এসেছে, সেটিও তদন্ত করা হচ্ছে। আশপাশে কোন সিসিটিভিও নেই, থাকলে হয়তো নিশ্চিত হওয়া যেত বলে তিনি জানান।

বিএনএনিউজ২৪.কম/আমিন

Loading


শিরোনাম বিএনএ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার