32.2 C
আবহাওয়া
১০:৫৯ পূর্বাহ্ণ - আগস্ট ২, ২০২৬
Bnanews24.com
Home » বিশ্ববাজারে কমছে জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে কমছে জ্বালানি তেলের দাম


বিএনএ ডেস্ক : বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়তে শুরু করেছে।সিএনএনের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও চীন সংরক্ষিত তেল বাজারে ছাড়ায় বিশ্ববাজারে তেলের দাম কমতে শুরু করেছে।তেলের দর ব্যারেলপ্রতি ৮০ ডলারের নিচে নেমে গেছে।জ্বালানি তেলের দাম কমার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিংকে কৃতিত্ব দেয়া হচ্ছে।

গত দেড় মাস ধরে জ্বালানি তেলের দাম বাড়ছিলো বিশ্ববাজারে। এতে উৎপাদনকারীরা বিপুল মুনাফা করলেও ক্ষতিগ্রস্ত হচ্ছিল ভোক্তারা। এটা নিয়ে সৃষ্ট অস্থিরতার পর অবশেষে বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম।

জ্বালানি বিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান রিস্ট্যাড এনার্জির বিজোরনার টনহাউজেন বলছেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও চীন সবচেয়ে বড় ভূমিকা রাখছে। দেশ দুটি সংরক্ষিত তেল বাজারে ছেড়ে দেয়ায় দাম কমতে শুরু করেছে।

কয়েকদিন আগে জো বাইডেন ও সি চিন পিংয়ের ভার্চুয়াল বৈঠকে বৈশ্বিক জ্বালানি তেল সরবরাহের বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে বাইডেন সংরক্ষণ করা তেল বাজারে ছাড়তে চীনের প্রেসিডেন্টকে অনুরোধ জানান।

সিএনএন বলছে, এরপরই দেশ দুটির সমন্বিত পদক্ষেপের পর লাখো ব্যারেল তেল বাজারে আসে। সংরক্ষিত তেল বাজারে ছাড়ার বিষয়ে চীনের পদক্ষেপের ফল বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে প্রভাব ফেলে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
জনগণের সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মাসেই ঢাকা-কক্সবাজার রুটে আরও একজোড়া ট্রেন মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: রফিকুল আলম মজনু কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে পর্যটকের মৃত্যু বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সর্বজনীন মানবতাবাদী দর্শন অপরিহার্য : তথ্যমন্ত্রী মিয়ানমারে পাচারের পথে ২৪ হাজার ৫০০ কেজি ইউরিয়া সার জব্দ, আটক ৬ হাম উপসর্গে মারা গেছে আরও তিন শিশু আবারও সাফের সভাপতি নির্বাচিত হল সালাউদ্দিন রাজধানীর দুই মেট্রো স্টেশনে পাওয়া গেল জর্দার কৌটা ও পান বিশিষ্ট শিল্পোদ্যোক্তা আজিমউদ্দিন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ