27 C
আবহাওয়া
৯:০৯ পূর্বাহ্ণ - আগস্ট ২, ২০২৬
Bnanews24.com
Home » মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

বিএনএ, নোয়াখালী : নোয়াখালীর কোম্পানীগঞ্জে বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরের সাথে ধাক্কা খেয়ে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।শুক্রবার (১৯ নভেম্বর ) সন্ধ্যা সাড়ে টার উপজেলার মুছাপুর ইউনিয়নের থানারহাট বাজারের বাংলাবাজার টু পেশকারহাট আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।এ সময় আরো এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো ভর্তি করা হয়।

নিহত মো.ইব্রাহীম অপু (১৬) উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের খালেক মুন্সিগো বাড়ির ফ্রান্স প্রবাসী বেলাল হোসেনের ছেলে। সে স্থানীয় চরকাঁকড়া একাডেমী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছে।

চরকাঁকড়া ইউনিয়ন পরিষদের ৩নম্বর ইউপি সদস্য (মেম্বার) মো.জামাল উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি আরো জানান, শুক্রবার বিকেলের দিকে অপু তার এক বন্ধুসহ উপজেলার মুছাপুর ইউনিয়নের মুছাপুর ক্লোজারে ঘুরতে যায়। এরপর সন্ধ্যার দিকে মুছাপুর ক্লোজার থেকে বাড়ি ফেরার পথে থানারহাট বাজার এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের সাথে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যায় অপু। খবর পেয়ে নিহতের পরিবারের সদস্যরা হাসপাতাল থেকে অপুর মরদেহ বাড়িতে নিয়ে আসে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাইফুদ্দিন আনোয়ার জানান,আমাদের কাছে এ বিষয়ে কোন তথ্য নেই।

বিএনএ/ গিয়াস উদ্দিন রনি, ওজি

Loading


শিরোনাম বিএনএ
জনগণের সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মাসেই ঢাকা-কক্সবাজার রুটে আরও একজোড়া ট্রেন মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: রফিকুল আলম মজনু কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে পর্যটকের মৃত্যু বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সর্বজনীন মানবতাবাদী দর্শন অপরিহার্য : তথ্যমন্ত্রী মিয়ানমারে পাচারের পথে ২৪ হাজার ৫০০ কেজি ইউরিয়া সার জব্দ, আটক ৬ হাম উপসর্গে মারা গেছে আরও তিন শিশু আবারও সাফের সভাপতি নির্বাচিত হল সালাউদ্দিন রাজধানীর দুই মেট্রো স্টেশনে পাওয়া গেল জর্দার কৌটা ও পান বিশিষ্ট শিল্পোদ্যোক্তা আজিমউদ্দিন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ