20 C
আবহাওয়া
৪:৪৫ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » চন্দনাইশে প্রবীণ সাংবাদিক এম এ রাজ্জাকের স্মরণ সভা অনুষ্ঠিত

চন্দনাইশে প্রবীণ সাংবাদিক এম এ রাজ্জাকের স্মরণ সভা অনুষ্ঠিত

চন্দনাইশে প্রবীণ সাংবাদিক এম এ রাজ্জাকের স্মরণ সভা অনুষ্ঠিত

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের চন্দনাইশ সাংবাদিক ঐক্য ফোরাম ও দোহাজারী প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রবীন সাংবাদিক প্রয়াত এম রাজ্জাক রাজ এর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। খতমে কোরআন, দোয়া মাহফিল ও আলোচনা সভার মাধ্যমে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

রোববার (২০ অক্টোবর) বিকেলে উপজেলার হাশিমপুর মকবুলিয়া মাদ্রাসা হলরুমে এই প্রবীণ সাংবাদিকদের স্মরণ সভার আয়োজন করে চন্দনাইশ সাংবাদিক ঐক্য ফোরাম।

সংগঠনের সভাপতি মোহাম্মদ কমরুদ্দিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক খালেদ রায়হানের সঞ্চালনায় অন‍্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি মাষ্টার মোহাম্মদ নুরুল আলম, প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আবু তালেব আনচারী, চন্দনাইশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নুরুল আলম, চন্দনাইশ সাংবাদিক ঐক্য ফোরামের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম রুবেল, সহ সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম মোস্তফা, প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম ওমর ফারুক,তথ্য ও গবেষণা সম্পাদক হেলালউদ্দিন নীরব প্রমুখ।

এসময় স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, চন্দনাইশের সব চেয়ে প্রবীণ সাংবাদিক ছিলেন এম এ রাজ্জাক রাজ। তিনি ছিলেন একজন আপসহীন ব্যক্তি ও সাংবাদিক। অনেকে সাংবাদিককে তিনি হাতে কলমে সাংবাদিকতা শিখিয়েছেন। আমাদের দায়িত্ব হবে তাকে নতুন প্রজন্মের সাংবাদিকদের কাছে তুলে আনা। তিনি সাংবাদিকতা,সামাজিকতাসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাকে মনে রাখলে তার উপকার নেই,বরং আমরাই উপকৃত হবো। তিনি নিজের স্বার্থ না দেখে সামগ্রিকভাবে ভালো কাজকে প্রাধান্য দিতেন। সাংবাদিকদের দুর্দিনের বন্ধু ছিলেন তিনি। পরে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে উক্ত স্মরণ সভা শেষ হয়।

বিএনএনিউজ/নাবিদ/এইচমুন্নী  

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা