27 C
আবহাওয়া
২:০৮ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » বোয়ালখালীতে ফিলিস্তিনিদের ওপর নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

বোয়ালখালীতে ফিলিস্তিনিদের ওপর নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

বোয়ালখালীতে ফিলিস্তিনিদের ওপর নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালীতে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে মর্যাদা দেওয়া ও ইসরাইলের চলমান বর্বরোচিত নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে শত শত মুসল্লী অংশগ্রহণ করেন।

জাতিসংঘের কাছে জানতে চাই এই হামলা কেন? এ স্লোগানে সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানান বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা।

বোয়ালখালীতে ফিলিস্তিনিদের ওপর নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল
বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া মুসল্লীরা

শুক্রবার (২০ অক্টোবর) উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ড ইমামুল্লারচর কেন্দ্রীয় শাহী জামে মসজিদ থেকে জুমার নামাজের পর এ প্রতিবাদী বিক্ষোভ মিছিল বের হয়। ইমামুল্লারচর গ্রাম উন্নয়ন কমিটি এ বিক্ষোভ মিছিলের আয়োজন করেন।

মিছিলটি ইমামুল্লাচর থেকে শুরু হয়ে শরৎ সেন সড়ক ও বেঙ্গুরা এলাকা প্রদক্ষিণ করে।

আরও পড়ুন: ফিলিস্তিনকে সমর্থন করায় গ্রেপ্তার গায়িকা

ইসরাইলি হামলার তীব্র নিন্দা জানিয়ে শিক্ষার্থী ইমরান নাজির জানান, ফিলিস্তিনের স্বাধীনতাকামী ও নির্যাতিত মানুষের পক্ষে এ বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছি। ফিলিস্তিনের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ইসরাইলি বাহিনী মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। দখলদার ইসরাইলিদের প্রতি তীব্র নিন্দা ও ধিক্কার জানাই। ফিলিস্তিনের মানুষের অধিকার রয়েছে একটি স্বাধীন রাষ্ট্রের নাগরিক হওয়ার। তাদের সেই অধিকার দিতে হবে।

বিএনএনিউজ/ বাবর মুনাফ

Loading


শিরোনাম বিএনএ
ডিজিটাল সংসদের পথে বাংলাদেশ, চালু হচ্ছে ই-পার্লামেন্ট পুলিশ পরিচয়ে মোবাইল ফোন তল্লাশি : আটক ৩ দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর মাজারের খাদেমকে হত্যা: হাইকোর্টে ২ জনের মৃত্যুদণ্ড, ৫ জন খালাস ৪৩৪০ জনের বেশি হাজিকে ৫ কোটি টাকা ফেরত দিচ্ছে সরকার সাভারে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩ জন নিহত ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০ কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন