33 C
আবহাওয়া
৫:৩৬ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » জামিন নিতে হাইকোর্টে ‘শিশু বক্তা’ রফিকুল

জামিন নিতে হাইকোর্টে ‘শিশু বক্তা’ রফিকুল

শিশুবক্তা রফিকুলের বিরুদ্ধে অভিযোগ গঠন

বিএনএ, ঢাকা: মতিঝিল, তেজগাঁও ও গাজীপুরের বাসন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা তিন মামলায় ‘শিশু বক্তা’ হিসেবে পরিচতি রফিকুল ইসলাম মাদানী (২৭) জামিন চেয়ে আপিল করেছেন। রফিকুল ইসলামের পক্ষে অ্যাডভোকেট আশরাফ আলী মোল্লা, ব্যারিস্টার আমজাদ হোসেন ও অ্যাডভোকেট ইব্রাহিম খলিল আপিল দায়ের করেছেন।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) আইনজীবীরা আপিলের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

আইনজীবীরা বলেন, বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চে এ আপিল করা হয়েছে। সম্প্রতি ঢাকার সাইবার ট্রাইব্যুনাল গাজীপুরের বাসন এবং রাজধানীর মতিঝিল ও তেজগাঁও থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় রফিকুল ইসলাম মাদানীর জামিন আবেদন খারিজ করেন। সাইবার ট্রাইব্যুনালের আদেশের বিরুদ্ধে জামিন চেয়ে আপিল করা হয়েছে।

রাষ্ট্রবিরোধী উসকানিমূলক ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে গত বছরের ৭ এপ্রিল রাত সাড়ে ৩টার দিকে রফিকুলকে নেত্রকোণার নিজ বাড়ি থেকে আটক করে র‌্যাব। ওই সময় তার কাছ থেকে চারটি মোবাইল ফোন জব্দ করা হয়। এরপর রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে বিভিন্ন জায়গায় ডিজিটাল নিরাপত্তা আইনে একাধিক মামলাসহ কয়েকটি মামলা করা হয়।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর