31 C
আবহাওয়া
৯:৫৬ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার ম্যাচ

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার ম্যাচ


বিএনএ, স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রস্তুতিমূলক ম্যাচটি বৃষ্টির কারণে অনুষ্ঠিত হতে পারেনি। ম্যাচটি নির্ধারিত সময়ে শুরুর আগ থেকেই  বৃষ্টি শুরু হলে শেষ পর্যন্ত আর নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নামা হয়নি বাংলাদেশ-দিক্ষণ আফ্রিকা দলের।

বিশ্বকাপের মূল পর্বে নামার আগে ব্রিজবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচটি বৃস্টির কারণে শুরুই হতে পারেনি।

নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের কাছে ৬২ রানে হেরেছিলো বাংলাদেশ। ব্রিজবেনের অ্যালান বোর্ডার ফিল্ডেই হওয়া ঐ ম্যাচে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৬০ রান করে আফগানিস্তান।

জবাবে আফগানিস্তানের বোলিং তোপে দুমড়েমুচড়ে যায় বাংলাদেশের ব্যাটিং ইনিংস। পুরো ২০ ওভার ব্যাট করে ৯ উইকেটে ৯৮ রানের বেশি করতে পারেনি সাকিব-মিরাজ-সৌম্যরা। তাই একটি প্রস্তুতি ম্যাচের অভিজ্ঞতা নিয়ে বিশ^কাপের মূল পর্বে খেলতে নামবে বাংলাদেশ।

আগামী ২৪ অক্টোবর থেকে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। হোবার্টে প্রথম রাউন্ডে গ্রুপ ‘এ’ রানার্স-আপ দলের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম