29 C
আবহাওয়া
১১:৩৭ পূর্বাহ্ণ - মে ১৭, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে বাস চাপায় স্কুটিচালক নিহত

রাজধানীতে বাস চাপায় স্কুটিচালক নিহত

রাজধানীতে বাস চাপায় স্কুটিচালক নিহত

বিএনএ, ঢাকা : রাজধানীর কারওয়ান বাজার এলাকায় বাস চাপায় মো. সাইয়াদুর হোসেন (৪৩) নামে এক স্কুটিচালক নিহত হয়েছেন।বুধবার (২০ অক্টোবর) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্কুটি চালানো অবস্থায় তিনি হঠাৎ রাস্তায় পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। নিহতের বাসা পূর্ব নাখালপাড়া এলাকায় বলে জানা গেছে।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বিষয়টি নিশ্চিত করেন ।

তিনি বলেন, নিহত ব্যক্তি স্কুটি চালিয়ে ফার্মগেটের দিকে যাচ্ছিলেন। বিকেলে কারওয়ান বাজার এলাকার নিউ স্টার রেস্তোরাঁর সামনে তিনি কাঁপতে কাঁপতে সড়কের উপর পড়ে যান। এরপর তার পেছনে থাকা গুলিস্তান-আব্দুল্লাহপুর রুটে চলাচলকারী একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সাইয়াদুরের মৃত্যু হয়।

তিনি আরও বলেন, নিহত ব্যক্তির কোনো রোগ ছিল কি-না বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যে বাসটি তাকে চাপা দেয় তখন বাসের গতিও ছিল তুলনামূলক অনেক কম। ঘটনাস্থলে থাকা স্থানীয়দের সঙ্গে কথা বলে বাস চালকের প্রাথমিকভাবে কোনো দোষ খুঁজে পাওয়া যায়নি।ময়নাতদন্তের জন্য মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

বিএনএ/আজিজুল, ওজি

Loading


শিরোনাম বিএনএ
হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল,ইরানও যুদ্ধ ফিরতে প্রস্তুত চট্টগ্রামে ডেভ কেয়ার ফাউন্ডেশনের ‘এডাল্ট ভ্যাকসিন’ কার্যক্রমের উদ্বোধন আবু সাঈদ হত্যা মামলার আসামি বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার ধানের শীষ জানে ফারাক্কার সমাধান কীভাবে করতে হবে: তথ্যমন্ত্রী মেয়েদের শিক্ষা ডিগ্রি-স্নাতক পর্যন্ত বিনামূল্য করা হবে: প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন বিশেষ অভিযানে যাত্রাবাড়ী থেকে ১৯ জন গ্রেপ্তার ‘ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপর’ - মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের গ্যাস মনিটরিং সিস্টেমে ইরানি হ্যাকারদের হামলা