22 C
আবহাওয়া
৮:৪৭ অপরাহ্ণ - নভেম্বর ২০, ২০২৬
Bnanews24.com
Home » আশুলিয়ায় বাবাকে হত্যা ,ছেলে গ্রেফতার

আশুলিয়ায় বাবাকে হত্যা ,ছেলে গ্রেফতার

আশুলিয়ায় বাবাকে হত্যা ,ছেলে গ্রেফতার

বিএনএ, সাভার : আশুলিয়ায় সন্তানের হাতে বাবা হত্যা মামলায় খুনী সন্তান মোহাম্মদ আফাজ উদ্দিনকে ছায়া তদন্ত করে ২৪ ঘন্টার ভিতরে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

বুধবার (২০ অক্টোবর) ভোর রাতে আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে একটি রক্তমাখা বটি, একটি রক্তমাখা বিছানার চাদর ও একটি রক্তমাখা লুঙ্গিসহ আসামীকে গ্রেফতার করা হয়।

এর আগে, গত ১৯ অক্টোবর আশুলিয়ার শিমুলিয়া এলাকায় রাতের অন্ধকারে নুর মোহাম্মদ (৬৮) কে বটি দ্া দিয়ে কুপিয়ে   হত্যার ঘটনায় আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। উক্ত ঘটনায় চাঞ্চল্যের তৈরি হওয়ায় র‍্যাব ছায়া তদন্ত শুরু করে ও জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। আসামী আফাজ উদ্দিন উক্ত হত্যাকান্ডের পর থেকেই পলাতক ছিল। সে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা না পড়ার জন্য বারংবার তার স্থান পরিবর্তন করে বিভিন্ন জায়গায় আত্মগোপন করে।

র‌্যাব-৪ জানায়, গ্রেফতারকৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তিমূলক জবানবন্দীসহ উক্ত হত্যার সাথে তার সংশ্লিষ্টতা স্বীকার করেছে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিএনএ/ ইমরান খান,ওজি

Loading


শিরোনাম বিএনএ
১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী ১৭ পুলিশ কর্মকর্তাকে বদলি সংসদ ছাড়লেন ওসমান ফারুক! পট পরিবর্তনের ইঙ্গিত? শৈলপ্রপাত ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা