29 C
আবহাওয়া
১:৩২ অপরাহ্ণ - মে ১৭, ২০২৬
Bnanews24.com
Home » বার্লিন থেকে লন্ডনে পৌঁছেছেন রাষ্ট্রপতি

বার্লিন থেকে লন্ডনে পৌঁছেছেন রাষ্ট্রপতি


বিএনএ, ঢাকা : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জার্মানির  রাজধানী  বার্লিন থেকে লন্ডনে পৌঁছেছেন। যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আশেকুন নবী চৌধুরী মঙ্গলবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় বলেন, ‘রাষ্ট্রপতি বার্লিন থেকে দুপুর দেড়টায় (স্থানীয় সময়) এখানে এসে পৌঁছেছেন।’

যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান। রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা খানমও সেখানে রাষ্ট্রপতির সাথে ছিলেন।

এর আগে, রাষ্ট্রপ্রধান স্বাস্থ্য পরীক্ষা এবং চোখের চিকিৎসার জন্য জার্মানি ও যুক্তরাজ্যে (ইউকে)  ১২ দিনের সফরে  ৯ অক্টোবর ঢাকা ত্যাগ করেন। তাঁর ২২ অক্টোবর দেশে ফেরার কথা ছিল, কিন্তু বঙ্গভবনের তথ্য মতে, রাষ্ট্রপতির (সংশোধিত সময়সূচী অনুযায়ী) এখন ২৬ অক্টোবর লন্ডন থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটে দেশে ফেরার কথা রয়েছে।

৭৭ বছর বয়সী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দীর্ঘদিন ধরে গ্লুকোমা রোগে ভুগছিলেন।

তিনি জাতীয়  সংসদে (পার্লামেন্ট) স্পিকার থাকাকালীন লন্ডন ও জার্মানিতে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করাতেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
জাতীয় চাঁদ দেখা কমিটির সভা সোমবার ৩ উইকেট হারিয়ে চাপে পাকিস্তান হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল,ইরানও যুদ্ধ ফিরতে প্রস্তুত চট্টগ্রামে ডেভ কেয়ার ফাউন্ডেশনের ‘এডাল্ট ভ্যাকসিন’ কার্যক্রমের উদ্বোধন আবু সাঈদ হত্যা মামলার আসামি বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার ধানের শীষ জানে ফারাক্কার সমাধান কীভাবে করতে হবে: তথ্যমন্ত্রী মেয়েদের শিক্ষা ডিগ্রি-স্নাতক পর্যন্ত বিনামূল্য করা হবে: প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন বিশেষ অভিযানে যাত্রাবাড়ী থেকে ১৯ জন গ্রেপ্তার ‘ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপর’ - মির্জা ফখরুল