25 C
আবহাওয়া
১০:০১ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে ছাত্র-জনতার ওপর গুলি চালানো সুলাইমান বাদশা গ্রেপ্তার

চট্টগ্রামে ছাত্র-জনতার ওপর গুলি চালানো সুলাইমান বাদশা গ্রেপ্তার


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের কোতোয়ালিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে একে-৪৭ রাইফেল দিয়ে ছাত্র-জনতার ওপর গুলি চালানো যুবলীগকর্মী সোলায়মান বাদশাকে গ্রেফতার করেছে র‍্যাব। বৃহস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শরীফ-উল-আলম।

এর আগে, একইদিন ভোরে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার নদনা ইউনিয়নের কালুয়াই গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত সোলায়মান বাদশা ঐ গ্রামের আবু তাহেরের ছেলে। চট্টগ্রাম নগরীর খুলশী থানার আল-ফালাহ গলিতে তার বাসা । তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং চট্টগ্রাম-১০ আসনের সাবেক এমপি মহিউদ্দিন বাচ্চুর অনুসারী হিসেবে পরিচিত।

র‍্যাব জানায়, গত ৪ আগস্ট কোতোয়ালি থানা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে একে-৪৭ রাইফেল দিয়ে ছাত্র-জনতার ওপর গুলি ছোঁড়েন সোলায়মান বাদশা। এছাড়া চট্টগ্রাম সরকারি সিটি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ ইমরান হোসেনের মাথায় কোপ দেন তিনি। ইমরান কৌশলে তা প্রতিহত করলে তার বাম হাতের দুটি আঙ্গুল হাড়সহ আংশিক কেটে গুরুতর রক্তাক্ত যখম হয় এবং অপর একটি কোপ তার তলপেটে লেগে গুরুতর রক্তাক্ত জখমপ্রাপ্ত হয়ে সে মাটিতে পড়ে যায়। এ ঘটনায় গত ৩ সেপ্টেম্বর ইমরানের বাবা বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিগত সরকারের আমলে দুই নম্বর গেট, ষোলশহর রেলস্টেশন, তুলাতুলি, সিগনাল এলাকা, আল-ফালাহ গলি, মেয়র গলিসহ আশপাশের এলাকায় মাদক ব্যবসা, ছিনতাই, চাঁদাবাজি, দখল-বেদখল, অপহরণ, অবৈধ গেস্ট হাউজ, অস্ত্র ব্যবসা, ভাড়াটে খুনসহ নানা ধরনের অপকর্ম করে বেড়াতো সোলায়মান বাদশার গ্রুপের সদস্যরা।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা