29 C
আবহাওয়া
৫:৪৫ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৬
Bnanews24.com
Home » ১৪৯ রানে অলআউট বাংলাদেশ

১৪৯ রানে অলআউট বাংলাদেশ


বিএনএ ডেস্ক : দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ভারতের ৩৭৬ রানের জবাবে ১৪৯ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। ফলে ফলো-অনে পড়ে বাংলাদেশ। কিন্তু বাংলাদেশকে ফলো-অন না করিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করেছে টিম ইন্ডিয়া। প্রথম ইনিংস থেকে ভারতের লিড ২২৭ রানের।

নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৪০ রানের মধ্যে ৫ উইকেট হারায় বাংলাদেশ।সাদমান ইসলাম ২, জাকির হাসান ৩, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ২০, মোমিনুল হক শূন্য ও মুশফিকুর রহিম ৮ রান করেন।

ষষ্ঠ উইকেটে ৫১ রানের জুটি গড়ে দলকে চাপমুক্ত করার চেষ্টা করেন সাকিব আল হাসান ও লিটন দাস।

সাকিব ৩২ ও লিটন ২২ রানে আউট হন। ৯২ রানের মধ্যে সাকিব-লিটন ফেরার পর টেল-এন্ডারদের নিয়ে বাংলাদেশের রান দেড়শর কাছাকাছি নিয়ে যান মেহেদি হাসান মিরাজ। শেষ পর্যন্ত ১৪৯ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।

মিরাজ ২৭ রানে অপরাজিত থাকলেও ১১ রান করে আউট হন তাসকিন আহমেদ ও নাহিদ রানা। ভারতের জসপ্রিত বুমরাহ চারটি, আকাশ দীপ, মোহাম্মদ সিরাজ ও রবীন্দ্র জাদেজা দুটি করে উইকেট নেন।

তথ্যসূত্র: বাসস
বিএন এ ওজি/ এইচমুন্নী
 

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রাম বোর্ডের ফল জালিয়াতির মামলার তদন্তভার যাচ্ছে সিআইডিতে, ধরা পড়বে কি ‘সর্ষের ভূত’? রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত ছাগলনাইয়া ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সীমান্তের ওপার থেকে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার শেখ হাসিনাকে যে বিমানে নিয়ে গিয়েছিল, সেই বিমানেই ফেরাতে হবে!! ছাগলনাইয়ায় আমেনা বেগমকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় ধরনের বিভ্রাট