30 C
আবহাওয়া
১:৫৬ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » ডেঙ্গুতে এক দিনে আবারও সর্বোচ্চ মৃত্যু

ডেঙ্গুতে এক দিনে আবারও সর্বোচ্চ মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে যুবকের মৃত্যু

ঢাকা: দেশে ডেঙ্গুতে আবারও একদিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় সারাদেশে মারা গেছেন আরও ২১ জন। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ হাজার ১৫ জন ডেঙ্গু রোগী। এরআগে, গত ২ সেপ্টেম্বর ২০২৩ একুশ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর।

বুধবার (২০ সেপ্টেম্বর ২০২৩) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে বলা হয়, মারা যাওয়া ২১ জনের মধ্যে রাজধানী ঢাকার ১০ জন, বাকি ১১ জন ঢাকার বাইরের। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৬৭ জনে।

অধিদফতরের  বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সর্বশেষ হাসপাতালে ভর্তি হওয়া তিন হাজার ১৫ জনের মধ্যে ঢাকায় ৮৫৭ জন এবং ঢাকার বাইরে রয়েছেন ২১৫৮ জন। এ নিয়ে চলতি বছর দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৭৬ হাজার ৮১০ জনে।
 
বর্তমানে মোট ১০ হাজার ২৬৩ জন ডেঙ্গু রোগী দেশের হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে রাজধানী ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে ৩ হাজার ৮১৯ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ৬ হাজার ৪৪৪ জন। আর ডেঙ্গুর চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন মোট ১ লাখ ৬৫ হাজার ৬৮০ জন।
বিএনএ,জিএন/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত