18 C
আবহাওয়া
৯:৩৬ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » পদ্মা সেতুর টোল আদায় হাজার কোটি টাকা ছাড়াল

পদ্মা সেতুর টোল আদায় হাজার কোটি টাকা ছাড়াল

এবার পদ্মা সেতুর টোল প্লাজার ব্যারিয়ারে বাসের ধাক্কা

বিএনএ, ঢাকা: এক হাজার কোটি টাকা ছাড়িয়েছে পদ্মা সেতুর টোল আদায়। সেতু উদ্বোধনের এক বছর দুই মাস ২৫ দিনের মাথায় সেতুর টোল আদায় এক হাজার কোটি টাকা ছাড়াল।

বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে পদ্মা সেতুর সাইট অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

পদ্মা সেতুর অতিরিক্ত পরিচালক মো. আমিরুল হায়দার চৌধুরী জানান, যান চলাচলের দিন (২০২২ সালের ২৫ জুন) থেকে বুধবার সকাল ১০টা পর্যন্ত পদ্মা সেতু দিয়ে মোট ৭২ লাখ ৯৬ হাজার ৬২২টি গাড়ি পারাপার হয়েছে। এতে ক্রেডিট ও ইটিসিএসসহ এক হাজার কোটি ৯২ হাজার ১৫০ টাকা টোল আদায় হয়েছে।

এর আগে, ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরদিন ২৬ জুন থেকে সেতুটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। প্রথম দিন মাওয়া প্রান্ত থেকে ৩১ হাজার ১৯৭টি ও জাজিরা প্রান্ত থেকে ৩০ হাজার ৬৩৯টি গাড়ি সেতু পারাপার হয়। এর মাধ্যমে টোল আদায় হয় দুই কোটি ৭৪ লাখ ৬৬ হাজার ৮৫০ টাকা।

৩০ হাজার ১৯৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬ দশমিক ১৫ কিলোমিটার। উদ্বোধনের পর থেকে সেতুটি দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের ২১ জেলার অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

এদিকে পদ্মা সেতুর ওপর দিয়ে ঢাকা থেকে ফরিদপুরের ভাঙা স্টেশন পর্যন্ত নিয়মিত পরীক্ষামূলক ট্রেন চলাচল করছে। আগামী মাস থেকেই শুরু হবে বাণিজ্যিক ট্রেন যাত্রা। আগামী ১০ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই রেলপথের উদ্বোধন করবেন। এর জন্য চীন থেকে আনা ১০০টি কোচের মধ্যে সর্বশেষ ২০টি কোচেরও কমিশনিং শেষ হয়েছে। কোচগুলোতে থাকছে নানান আধুনিক সুযোগ-সুবিধা।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা