23 C
আবহাওয়া
৬:০৮ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » মাইক্রোসফট ভ্যাট দিল ৩ কোটি ২৩ লাখ টাকা

মাইক্রোসফট ভ্যাট দিল ৩ কোটি ২৩ লাখ টাকা

মাইক্রোসফট ভ্যাট দিল ৩ কোটি ২৩ লাখ টাকা

বিএনএ, ঢাকা : বিশ্বের অন্যতম টেক জায়ান্ট মাইক্রোসফট অনাবাসী প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশে প্রথমবারের মতো ৩ কোটি ২৩ লাখ ৭৬ হাজার টাকা ভ্যাট দিয়েছে। গত জুলাইয়ে ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেট থেকে ব্যবসায় শনাক্তকরণ নম্বর (বিআইএন) নেওয়ার পর চলতি সেপ্টেম্বর মাসে প্রথমবার তাদের সেবা বিক্রির বিপরীতে ভ্যাটের অর্থ সরকারি কোষাগারে জমা দেয়।

বাংলাদেশে গত জুলাই ও আগস্ট মাসে ব্যবসা বাবদ প্রতিষ্ঠানটি ভ্যাটের এই অর্থ জমা করলো।

এ বিষয়ে দক্ষিণ ভ্যাট কমিশনারেটের কমিশনার এস এম হুমায়ন কবীর সোমবার বাসসকে বলেন, অনাবাসী প্রতিষ্ঠান হিসেবে মাইক্রোসফট প্রথমবারের মত ভ্যাট প্রদান করেছে। তবে ভ্যাটের রিটার্ন জমা দেওয়ার জন্য তারা কিছুদিন সময় চেয়েছে বলেও তিনি জানান।
নিবন্ধিত করদাতাকে লেনদেনের হিসাব জানিয়ে প্রতি মাসেই ভ্যাটের রিটার্ন জমা দিতে হয়। যাদের এ দেশে ব্যবসা থাকলেও স্থায়ী কার্যালয় নেই, তাদেরকে অনাবাসী প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করে ভ্যাট কর্তৃপক্ষ।

চলতি অর্থবছর তথ্য প্রযুক্তিখাতের আরও তিন অনাবাসী প্রতিষ্ঠান ফেসবুক, আমাজান ও গুগল বাংলাদেশে ভ্যাট জমা দেওয়া শুরু করেছে। এর সবগুলোই দক্ষিণ ভ্যাট কমিশনারেটের নিবন্ধিত প্রতিষ্ঠান।

বিএনএনিউজ২৪.কম/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার