23 C
আবহাওয়া
২:৪৭ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » রাউজানে ডা: ফজল আহমদের স্মরণসভা

রাউজানে ডা: ফজল আহমদের স্মরণসভা

রাউজানে ডা: ফজল আহমদের স্মরণসভা

বিএনএ, রাউজান (চট্টগ্রাম) : রাউজানের চিকদাইর শাহাদাত ফজল যুব উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা  ডা: ফজল আহমদের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার( ২০ সেপ্টেম্বর)মরহুমের প্রতিষ্ঠিত স্কুলে আলোচনা, মিলাদ মাহফিল, মোনাজাত ও খাবার বিতরণ করা হয়।

চিকদাইর শাহাদাত ফজল যুব উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি প্রিয়তোষ চৌধুরী। প্রধান শিক্ষক অমল কান্তি চৌধুরীর সভাপতিত্বে ও শিক্ষক জাকের হোসেন মাষ্টারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সাবেক সভাপতি সেলিম উদ্দিন, শাহ্ আলম আলমগীর, য্বুলীগ নেতা জাহেদুল আলম। বক্তব্য রাখেন শিক্ষিকা শাহনাজ বেগম, প্রাক্তন ছাত্র নোমান বিন আজিজি। মরহুম স্মৃতিচারণ করেন শিক্ষার্থী জেসমিন আক্তার, তাজনিয়া আক্তার, ওবায়দা সুলতানা, ফয়সাল উদ্দিন। মিলাদ মাহফিল, মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ কামাল উদ্দিন।

সভায় বক্তারা বলেন, মরহুম ডা: ফজল আহমদ একজ নির্লোভ আলোকিত মানুষ ছিল।তিনি ১৯৮৪ সালে চিকদাইর শাহাদাত ফজল যুব উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন এলাকার ছেলে-মেয়ে ও সমাজকে আলোকিত করার জন্য।

বিএনএ/ শফিউল আলম, ওজি

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা