33.5 C
আবহাওয়া
১:২২ অপরাহ্ণ - জুন ১৮, ২০২৬
Bnanews24.com
Home » তেজগাঁওয়ে সাততলা বস্তিতে আগুন

তেজগাঁওয়ে সাততলা বস্তিতে আগুন


বিএনএ, ঢাকা: রাজধানীর মহাখালীতে সাততলা বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট দুর্ঘটনা স্থলে রওয়ানা দিয়েছে। বুধবার (২০ আগস্ট) দুপুর ২টা ৩৭ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার।

তিনি জানান,  আগুন লাগার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ৭টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। তবে রাস্তায় যানজট থাকার কারণে আমাদের কোনো ইউনিট এখনো ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

বিএনএ/ ওজি/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ