27 C
আবহাওয়া
১:২৭ পূর্বাহ্ণ - অক্টোবর ৮, ২০২৬
Bnanews24.com
Home » নাইজেরিয়ায় মসজিদে বন্দুকধারীদের হামলায় নিহত ২৭

নাইজেরিয়ায় মসজিদে বন্দুকধারীদের হামলায় নিহত ২৭


বিএনএ, বিশ্বডেস্ক : নাইজেরিয়ার  কাটসিনা রাজ্যে ফজরের নামাজ চলাকালে বন্দুকধারীদের হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন।মঙ্গলবার ভোর ৪টার দিকে  এ হামলার ঘটনা ঘটে। আল জাজিরার খবরে এ তথ্য জানানো হয়েছে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার ভোর ৪টার দিকে মালুমফাশি এলাকার প্রত্যন্ত গ্রাম উঙ্গুয়ান মানতাউয়ের মসজিদে নামাজ আদায় করছিলেন মুসল্লিরা। এ সময় হঠাৎ সশস্ত্র ডাকাতরা হামলা চালায় এবং নির্বিচারে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই বহু হতাহত হয়।

তবে এখন পর্যন্ত কোনো পক্ষ এ হামলার দায় স্বীকার করেনি। নাইজেরিয়ার উত্তর-পশ্চিম ও উত্তর-মধ্য অঞ্চলে প্রায়ই এমন হামলার ঘটনা ঘটে।

রাজ্যের কমিশনার নাসির মুয়াজু জানিয়েছেন, মঙ্গলবারের ঘটনার পর নতুন হামলা ঠেকাতে সেনা ও পুলিশ মোতায়েন করা হয়েছে উঙ্গুয়ান মানতাউ এলাকায়।

তিনি আরও বলেন, বর্ষাকালে বন্দুকধারীরা প্রায়ই খামারের ফসলের ভেতর লুকিয়ে থেকে স্থানীয় জনগণের ওপর হামলা চালায়।

বিএনএ/ ওজি/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট রসায়নে নোবেল পেলেন ফ্রান্স ও জাপানের দুই বিজ্ঞানী চেম্বার জজ স্থগিত করলো সারের ডিলারশিপ সংক্রান্ত হাইকোর্টের আদেশ ৭ই অক্টোবর: গাজার ট্র্যাজেডি ও বিশ্ব বিবেকের চরম পরাজয় দুই দিন বন্ধ থাকার পর ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনও কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি প্রধান প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী ডেঙ্গুতে রেকর্ড ১০ জনের মৃত্যু মৃত্যুর ১৪ বছর পর ফাঁস হলো আখতারুজ্জামান বাবুর জাপানি বিয়ে!