34 C
আবহাওয়া
৪:৫৮ অপরাহ্ণ - অক্টোবর ৭, ২০২৬
Bnanews24.com
Home » বাসাবো ধর্মরাজিক বৌদ্ধবিহার পরিদর্শনে সুপ্রদীপ চাকমা

বাসাবো ধর্মরাজিক বৌদ্ধবিহার পরিদর্শনে সুপ্রদীপ চাকমা

বাসাবো ধর্মরাজিক বৌদ্ধবিহার পরিদর্শনে সুপ্রদীপ চাকমা

ঢাকা: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা মঙ্গলবার(২০ আগস্ট ২০২৪) রাতে রাজধানীর বাসাবো ধর্মরাজিক বৌদ্ধবিহার পরিদর্শন করেন।

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা সেখানে অষ্ট-পরিষ্কার ও সংঘদান করেন এবং বিশ্বের সকল মানুষের মঙ্গল কামনা করে বিশেষ প্রার্থনায় যোগ দেন।

এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমার সহধর্মিনী মিজ নন্দিতা চাকমা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব কঙ্কন চাকমা, ইউএনডিপির কর্মকর্তা এ এ মং ও প্রতুল দেওয়ান উপদেষ্টার পাশে ছিলেন।

বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ’র সভাপতি, বিশ্ব বৌদ্ধ সৌভ্রাতৃত্ব সংঘ’র সহ-সভাপতি, ঢাকা ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের অধ্যক্ষ ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথেরো, উপাধ্যক্ষ ভদন্ত আনন্দমিত্র মহাথেরো, নিব্বুতি থেরো, কল্যাণজ্যোতি থেরো, দীপানন্দ ভিক্ষু এবং বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ’র নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

বিএনএ, এসজিএন/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
চেম্বার জজ স্থগিত করলো সারের ডিলারশিপ সংক্রান্ত হাইকোর্টের আদেশ ৭ই অক্টোবর: গাজার ট্র্যাজেডি ও বিশ্ব বিবেকের চরম পরাজয় দুই দিন বন্ধ থাকার পর ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনও কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি প্রধান প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী ডেঙ্গুতে রেকর্ড ১০ জনের মৃত্যু মৃত্যুর ১৪ বছর পর ফাঁস হলো আখতারুজ্জামান বাবুর জাপানি বিয়ে! চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ ‘মক্কা-মদিনা ছাড়া পুরো সৌদি আরব হামলার জন্য উন্মুক্ত’- হুথি বিদ্রোহীদের হুঁশিয়ারি ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সাধারণ ছুটি ঘোষণা