28 C
আবহাওয়া
৩:১০ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশে হচ্ছে না

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশে হচ্ছে না


বিএনএ, স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ থেকে সরিয়েই নেওয়া হচ্ছে ২০২৪ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। টি আয়োজিত হবে সংযুক্ত আরব আমিরাতে। মঙ্গলবার (২০ আইসিসির এক ভার্চ্যুয়াল বোর্ড মিটিংয়ে এমন সিদ্ধান্ত হয় বলে জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ।

এ বছরের তিন থেকে ২০ অক্টোবর অবধি ঢাকা ও সিলেটের দুটি ভেন্যুতে হওয়ার কথা ছিল এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু আইসিসির ভার্চুয়াল সভায় বাংলাদেশের নিরাপত্তার প্রসঙ্গটি তোলা হয়। একদিন আগে অস্ট্রেলিয়ান ক্রিকেটার এলিসা হিলিও এ নিয়ে উদ্বেগ জানিয়েছিলেন।

আইসিসির নেওয়া সিদ্ধান্ত মেনে নিয়েছে বিসিবিও। যদিও এতদিন তারা যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বারবার বলছিলেন, বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে আশাবাদী তারা।

বাংলাদেশের বিকল্প ভেন্যু হিসেবে শুরুতে ভারতের কথা ভাবা হয়েছিল। কিন্তু ওই প্রস্তাব নাকচ করে দেয় বিসিসিআই। পরে আগ্রহ প্রকাশ করে শ্রীলঙ্কা, জিম্বাবুয়েও। কিন্তু আবহাওয়া ও টাইম জোনের বিবেচনা করে সংযুক্ত আরব আমিরাতকে বেছে নিয়েছে আইসিসি।

বিএনএনিউজ/এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা