18 C
আবহাওয়া
৮:৩৩ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » পাকিস্তানে যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ড, নিহত ১৬

পাকিস্তানে যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ড, নিহত ১৬

পাকিস্তানে যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ড, নিহত ১৬

বিএনএ,বিশ্বডেস্ক : পাকিস্তানের পিন্ডি ভাট্টিয়ানে রোববার(২০ আগস্ট) ভোরে ডিজেল ড্রাম বহনকারী একটি পিক-আপে ধাক্কা লেগে বাসে আগুন ধরে গেলে ১৬ জন নিহত হয়েছে। এর মধ্যে মহিলা ও শিশুও রয়েছে।

উদ্ধারকারী কর্মকর্তারা জানান,  বাসটিতে  প্রায় ৩৫ থেকে ৪০ জন লোক ছিল । এটি করাচি থেকে ইসলামাবাদ যাচ্ছিল। নিহতদের মধ্যে উভয় গাড়ির চালকও রয়েছেন।

আহতদের পিন্ডি ভাট্টিয়ান ও ফয়সালাবাদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন মেডিকেল সুপারিনটেনডেন্ট।

জেলা পুলিশ কর্মকর্তা (ডিপিও) ডাঃ ফাহাদ বলেন, আঘাতের পরপরই বাসটিতে আগুন লেগে যায়।আশেপাশের লোকজন বাসের জানালা ভেঙে যাত্রীদের নামানোর চেষ্টা করে। আহতদের মধ্যে  চারজনের অবস্থা আশঙ্কাজনক । তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।

বিএনএ/ ওজি/ হাসনাহেনা

তথ্য সূত্র : জিও নিউজ 

 

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা