29 C
আবহাওয়া
৪:২৪ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৬
Bnanews24.com
Home » পশ্চিম ছাগলনাইয়া বায়তুল মোকাদ্দাস জামে মসজিদের আলোচনা সভা

পশ্চিম ছাগলনাইয়া বায়তুল মোকাদ্দাস জামে মসজিদের আলোচনা সভা


বিএনএ, ফেনীঃ  ফেনীর ছাগলনাইয়া পৌরসভার পশ্চিম ছাগলনাইয়া মধ্যম পাড়া বায়তুল মোকাদ্দাস জামে মসজিদের উদ্যোগে এক আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ আগস্ট) রাতে এই আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিশিষ্ট সমাজসেবক ও বীর মুক্তিযোদ্ধা আবদুল কুদ্দুস হাবিলদারের সভাপতিত্বে ও পূর্ব ছাগলনাইয়া বাগানবাড়ি দ্বীনিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা আবুল কালাম আজাদের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলে ফেনী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ নিউজ এজেন্সির (বিএনএ) সম্পাদক, পোর্টল্যান্ড গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর, বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী ওমর ফারুক।

বক্তব্য রাখেন, মসজিদ কমিটির সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক হোসেন আহমেদ, কোষাধ্যক্ষ মিজানুর রহমান, দাতা সদস্য বেলাল আহাম্মদ মজুমদার, বীর মুক্তিযোদ্ধা সুবেদার মো. ইলিয়াস,  বীর মুক্তিযোদ্ধা শহীদ উল্লাহ ও সমাজসেবক আকবর হোসেন ভূঁইয়া মজনু প্রমূখ।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী নিজাম উদ্দিন। পরে  দোয়া ও মিলাদ পরিচালনা করেন মাওলানা আবুল কালাম আজাদ।

বিএনএ/নিজাম, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রাম বোর্ডের ফল জালিয়াতির মামলার তদন্তভার যাচ্ছে সিআইডিতে, ধরা পড়বে কি ‘সর্ষের ভূত’? রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত ছাগলনাইয়া ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সীমান্তের ওপার থেকে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার শেখ হাসিনাকে যে বিমানে নিয়ে গিয়েছিল, সেই বিমানেই ফেরাতে হবে!! ছাগলনাইয়ায় আমেনা বেগমকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় ধরনের বিভ্রাট