24 C
আবহাওয়া
১২:৪০ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » আকসা মসজিদে জুমার নামাজ আদায়

আকসা মসজিদে জুমার নামাজ আদায়


বিএনএ, বিশ্বডেস্ক : ৫৫ হাজারের বেশি মুসল্লি আজ মাসজিদুল আকসায় নামাজ আদায় করেছে। ইহুদিবাদী ইসরাইলের কঠোর বাধা উপেক্ষা করে মুসল্লিরা আনন্দ-উদ্দীপনার সঙ্গে নামাজে অংশ নেয়।

আজকের জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে বায়তুল মোকাদ্দাসে ফিলিস্তিনিদের প্রকৃত ইসলামি পরিচয় ফুটে উঠেছে। মাসজিদুল আকসার এই স্বরূপ ইহুদিবাদীরা মুছে দিতে চায়। কিন্তু ফিলিস্তিনীদের সচেতনতা ও দৃঢ় প্রতিরোধের মধ্য দিয়ে ইহুদিবাদীদের সকল অপচেষ্টা নস্যাত হয়ে গেছে।

কুদস আল-আখবারিয়ার প্রতিবেদনে জানানো হয়েছে জর্দান নদীর পশ্চিম তীরসহ অধিকৃত ফিলিস্তিন এবং কুদসের অধিবাসী ৫৫ হাজারের বেশি ফিলিস্তিনী ইহুদিবাদীদের কঠোর নিরাপত্তা বেষ্টনী উপেক্ষা করে পবিত্র আকসা মসজিদে নামাজ আদায় করেছে। অনেক তরুণ মুসল্লি শহীদ ইব্রাহিম আন-নাবলুসিসহ ফিলিস্তিনী শহীদদের ছবি আঁকা জামা পরে নামাজে গেছে। গত মঙ্গলবার সকালে ইসরাইলি সেনারা নাবলুস শহরে ইব্রাহিমের বাসায় হামলা চালিয়ে তাঁকে শহীদ করেছিল।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার