31.1 C
আবহাওয়া
৬:২৫ অপরাহ্ণ - আগস্ট ১০, ২০২৬
Bnanews24.com
Home » তিস্তায় খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

তিস্তায় খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট


বিএনএ, ঢাকা: তিস্তা নদীর পানি বেড়ে যাওয়ায় পরিস্থিতি সামাল দিতে দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট (স্লুইস গেট) খুলে দিয়েছে কর্তৃপক্ষ।সোমবার (২০ জুলাই) সকাল ৯টায় নীলফামারীর ডিমলা উপজেলার ডালিয়া পয়েন্টে তিস্তার পানির সমতল রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ১০ মিটার—যা বিপৎসীমার (৫২ দশমিক ১৫ মিটার) মাত্র ৫ সেন্টিমিটার নিচে রয়েছে।

​পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ডালিয়া ডিভিশনের পানি পরিমাপক নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নদীর পানি এখন বিপৎসীমার মাত্র ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

​পাউবো ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, বৃষ্টির কারণে তিস্তার পানি ক্রমাগত বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও পানির চাপ সামলাতে ব্যারাজের ৪৪টি জলকপাটই খুলে দেওয়া হয়েছে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ