29 C
আবহাওয়া
১১:৫৩ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » টানা দুইবার গোল্ডেন বুট জিতে এমবাপ্পের ইতিহাস

টানা দুইবার গোল্ডেন বুট জিতে এমবাপ্পের ইতিহাস


বিএনএ, বিশ্বডেস্ক: বিশ্বকাপের টানা দুই আসরে সর্বোচ্চ গোলদাতা হয়ে প্রথম ফুটবলার হিসেবে গোল্ডেন বুট জিতেছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে । বিশ্বকাপ জিততে না পারলেও ব্যক্তিগত অর্জনে ইতিহাস গড়েছেন তিনি।

আট ম্যাচে ১০ গোল করে তিনি আর্জেন্টিনার লিওনেল মেসিকে পেছনে ফেলেছেন। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে মেসিকে ছাড়িয়ে যান এমবাপ্পে। এর আগে কাতার বিশ্বকাপেও আট গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন এমবাপ্পে।

এই আসরে ১০ গোল করার মাধ্যমে মোট ২২টি গোল করে বিশ্বকাপে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনটিও এখন এমবাপ্পের দখলে। এছাড়া টুর্নামেন্টের তৃতীয় সেরা হয়ে ‘ব্রোঞ্জ বল’ অর্জন করেন কিলিয়ান এমবাপ্পে।

১৯৭০ সালে পশ্চিম জার্মানির কিংবদন্তি জার্ড মুলারের পর এক আসরে প্রথম ফুটবলার হিসেবে ১০ গোলের মাইলফলক স্পর্শ করেন এমবাপ্পে।

তবে ব্যক্তিগত এই সাফল্য এমবাপ্পেকে পুরোপুরি তৃপ্তি দিতে পারছে না । ম্যাচ শেষে এমবাপ্পে জানান, এত গোল করে রেকর্ড গড়ার চেয়ে দলকে ফাইনালে নিতে পারলেই তিনি বেশি খুশি হতেন।

বিএনএ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
সমকালের বরিশাল অফিস থেকে সাবেক ব্যুরো প্রধানের মরদেহ উদ্ধার পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত