23 C
আবহাওয়া
১২:২২ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

বিএনএ, চট্টগ্রাম: ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রামে মুক্তা আক্তার (২৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর ডেঙ্গুতে মারা গেছে ২১ জন। এছাড়া ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন আরও ৬৬ জন। বৃহস্পতিবার (২০ জুলাই) এসব তথ্য জানিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, ডেঙ্গু উপসর্গ নিয়ে ওই তরুণী গত ১০ জুলাই চমেক হাসপাতালে ভর্তি হন। ১৯ জুলাই তিনি মারা যান।

এর আগে গত মঙ্গলবার ডেঙ্গুতে ২ জনের মৃত্যু হয়।

সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী গণমাধ্যমকে জানান, ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে চট্টগ্রামে বিভিন্ন হাসপাতালে ৬৬ জন ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি জুলাই মাসে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ হাজার ২৮৪ জন। ডেঙ্গু প্রতিরোধে সকলকে আরও সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

বিএনএনিউজ/বিএম/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা