18 C
আবহাওয়া
৭:৩৪ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » বাগদাদে সুইডিশ দূতাবাসে আগুন দিল বিক্ষুব্ধরা

বাগদাদে সুইডিশ দূতাবাসে আগুন দিল বিক্ষুব্ধরা

বাগদাদ

বিশ্ব ডেস্ক: সুইডেনে আবারও কোরআন পোড়ানোর পরিকল্পনার খবরে  ইরাকের রাজধানী বাগদাদে সুইডিশ দূতাবাসে আগুন ধরিয়ে দিয়েছে উত্তেজিত প্রতিবাদকারীরা। বৃহস্পতিবার ভোরে শতশত বিক্ষুব্ধ জনতা বাগদাদের মধ্যাঞ্চলে অবস্থিত দূতাবাসটির দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে এতে আগুন ধরিয়ে দেয়।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আগুনের ঘটনায় দূতাবাসের কেউ হতাহত হয়নি। প্রাথমিকভাবে আগুনে ক্ষতির পরিমাণও নিরুপণ করা সম্ভব হয়নি। সুইডিশ দূতাবাসের কর্মকর্তাদের বক্তব্য জানতে রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলে এ ব্যাপারে তাৎক্ষণিক সাড়া দেননি তারা।

বাগদাদ দূতাবাসে আগুন দেওয়ার ঘটনায় কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন সুইডিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্রও। তবে এ ঘটনার নিন্দা জানিয়েছে ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে তারা জানিয়েছে, এ ঘটনার দ্রুত তদন্ত করতে এবং জড়িতদের চিহ্নিত করে তাদেরকে গ্রেপ্তার করতে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা