31 C
আবহাওয়া
৬:৪৬ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে ১১ মামলার আসামি রাজু গ্রেপ্তার

চট্টগ্রামে ১১ মামলার আসামি রাজু গ্রেপ্তার


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম নগরের খুলশী থানার ২ নম্বর গেইট রেললাইন এলাকায় মাছ ব্যবসায়ীদের ওপর হামলা, চাঁদাবাজি ও লুটপাটের ঘটনায় প্রধান আসামি মো. রাজুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, ওই এলাকার রেললাইনের উভয় পাশে দীর্ঘদিন ধরে ১০টি দোকানে মাছের ব্যবসা করে আসছেন মো. রাসেল (৪১) ও তার সহযোগীরা।

অভিযোগ রয়েছে, গত এক মাস ধরে মো. রাজু, মো. বাদশাহসহ এজাহারভুক্ত ৮ জন এবং ৪০-৪৫ জন অজ্ঞাত ব্যক্তি ব্যবসায়ীদের কাছে এককালীন ১ লাখ টাকা ও দৈনিক ৫ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিল।

এজাহার অনুযায়ী, গত ১৫ জুন ২০ হাজার টাকা চাঁদা আদায় করা হয়। পরে বাকি টাকা না দেওয়ায় গত ১৮ জুন রাত সাড়ে ৮টার দিকে দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা ও ধারালো কিরিচ নিয়ে মাছের দোকানগুলোতে হামলা চালানো হয়। হামলায় দোকানপাট ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষয়ক্ষতি করা হয় এবং কয়েকজন ব্যবসায়ী আহত হন।

অভিযোগে আরও বলা হয়, আসামি টিটু ওরফে লম্বা টিটু ধারালো কিরিচ দিয়ে রাসেলের মাথায় কোপ দিয়ে গুরুতর জখম করে। হামলাকারীরা দোকানের ক্যাশবাক্স থেকে মাছ বিক্রির প্রায় ২ লাখ টাকা লুট করে নিয়ে যায় এবং প্রাণনাশের হুমকি দেয়।

এ ঘটনায় রাসেলের দায়ের করা মামলার ভিত্তিতে খুলশী থানায় মামলা নং-২১ (তারিখ: ১৯ জুন ২০২৬) রুজু করা হয়।

মামলার পর খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হকের নেতৃত্বে এসআই আনোয়ার হোসেন, এসআই নুরুল ইসলাম ও এএসআই মহি উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ২ নম্বর গেইট এলাকা থেকে প্রধান আসামি মো. রাজুকে গ্রেপ্তার করেন।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার রাজুর বিরুদ্ধে বিভিন্ন থানায় ১১টি মামলা এবং দুটি জিআর পরোয়ানা রয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

বিএনএ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী