27 C
আবহাওয়া
৩:৩০ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » ৫০ শতাংশ মহার্ঘ ভাতা ও নবম পে-স্কেলের দাবি

৫০ শতাংশ মহার্ঘ ভাতা ও নবম পে-স্কেলের দাবি


বিএনএ, ঢাকা : বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম ও বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ অনতিবিলম্বে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ-২০২৫ বাতিল এবং ১৫ শতাংশ বিশেষ সুবিধা ভাতার প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবি জানিয়েছে।

শুক্রবার (২০ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশে এ দাবি জানান সংগঠন দুটির নেতারা। এ সময় তারা ৫০ শতাংশ মহার্ঘ ভাতা ও নবম পে-স্কেল বাস্তবায়নসহ ৭ দাবি জানান।

গত ২৫ মে সরকার ‌‌‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করে।

এতে বলা হয়, ৪টি শৃঙ্খলা ভঙ্গের অপরাধে বিভাগীয় মামলা ছাড়াই শুধু কারণ দর্শানোর নোটিশ দিয়ে চাকরিচ্যুত করা যাবে। কর্মচারীরা এটিকে ‘নিবর্তনমূলক ও কালো আইন’ আখ্যা দিয়েছেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ