32 C
আবহাওয়া
৪:৪৭ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » ইরানে দূতাবাস বন্ধ করল অস্ট্রেলিয়া

ইরানে দূতাবাস বন্ধ করল অস্ট্রেলিয়া


বিএনএ, বিশ্বডেস্ক : ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে ইরানে নিজেদের দূতাবাস বন্ধ করে দিয়েছে অস্ট্রেলিয়া। একইসঙ্গে সব অস্ট্রেলীয় কর্মকর্তা-কর্মচারীদের সেখান থেকে সরে আসার নির্দেশও দেওয়া হয়েছে।

শুক্রবার অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়ং এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের।

বিবৃতিতে বলা হয়, ইরানে নিযুক্ত অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত আঞ্চলিক পর্যায়ে অবস্থান করবেন। যাতে নাগরিকদের সংকট মোকাবিলায় সরকারের সহায়তা অব্যাহত রাখা যায়।

বিবৃতিতে ওয়ং বলেন, ‘ইরানে অবস্থানরত অস্ট্রেলীয় নাগরিকদের সহায়তার জন্য আমাদের পরিকল্পনা চলমান। (তাদের সরিয়ে নিতে) আমরা মিত্র দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করছি। ’

অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য দপ্তর জানিয়েছে, তারা আজারবাইজানে, বিশেষ করে ইরান সীমান্ত এলাকায় কনসুলার কর্মী পাঠাবে। যাতে অস্ট্রেলীয় নাগরিকেরা ইরান ত্যাগ করতে সহযোগিতা পান।

প্রসঙ্গত, গত ১৩ জুন থেকে ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরাইল।  জবাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে পালটা হামলা অব্যাহত রেখেছে তেহরান।  পালটাপালটি এ হামলায় উভয় দেশের বহু মানুষ হতাহত হয়েছেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত