23 C
আবহাওয়া
৭:০৯ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » বিয়ে করছেন অভিনেত্রী চমক

বিয়ে করছেন অভিনেত্রী চমক

comok

বিনোদন ডেস্ক: বিয়ে করছেন এই সময়ের ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। সম্প্রতি ব্যবসা শুরু করেছেন তিনি। ‘৯০ ডিগ্রি ওয়েস্ট’ নামের জুস বার ও টি হাউস দিয়েছেন তিনি। চলতি মাসের শুরুতেই বনানী ও উত্তরা আউটলেট দুটি চালু হচ্ছে বলে জানান চমক।

এবার আরও একটি সুসংবাদ দিলেন চমক। সেটি হচ্ছে- ব্যক্তিগত জীবনে যুগলবন্দী হতে চলেছেন চমক। সুখবরটি সামাজিকমাধ্যমে নিজেই জানিয়েছেন এই অভিনেত্রী।

সম্প্রতি নিজের পছন্দের মানুষটির সঙ্গে আংটিবদল হয়েছে চমকের। বিশেষ দিনের স্থিরচিত্রই নিজের ফেসবুকে প্রকাশ করেছেন অভিনেত্রী। ছবিতে দেখা গেছে, আনন্দঘন সেই দিনে লাল শাড়ি ও লাল পাঞ্জাবিতে সেজেছেন চমক ও তার হবু স্বামী। শুধু তাই নয়, দুজনের হাতে পরা ছিল বিশেষ দিনের আংটিও।

ছবির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, বন্ধুরা, আমরা একে অপরের প্রেমে পড়েছি! আমাদের স্বর্গীয় ভালোবাসা আর তোমাদের প্রার্থনায় আমরা আনুষ্ঠানিকভাবে আংটি বদল করেছি। শিগগিরই আমরা বিয়ে করতে যাচ্ছি। আমাদের জন্য দোয়া করবেন।

২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়ে শোবিজ অঙ্গনে পা রাখেন রুকাইয়া জাহান চমক। লেখাপড়ার বিরতি শেষে ২০২০ সালে ছোট পর্দার অভিনয় শুরু করেন তিনি। ধীরে ধীরে ছোট পর্দার জনপ্রিয় মুখ হয়ে ওঠেন চমক।

বিএনএনিউজ২৪/ এমএইচ/হাসনা


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী