26 C
আবহাওয়া
৩:০৩ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » নাশকতা রোধে রাজধানীর আবাসিক হোটেল-মেসে তল্লাশির নির্দেশ

নাশকতা রোধে রাজধানীর আবাসিক হোটেল-মেসে তল্লাশির নির্দেশ

নাশকতা রোধে রাজধানীর আবাসিক হোটেল-মেসে তল্লাশির নির্দেশ

বিএনএ ডেস্ক: পদ্মা সেতুর উদ্বোধন বানচালে নাশকতা রোধে রাজধানীর আবাসিক হোটেল ও মেসে তল্লাশির নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম। পদ্মা সেতুর উদ্বোধন বানচালে ষড়যন্ত্র হচ্ছে, প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের পর রোববার ডিএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ নির্দেশ দেন তিনি।

সভায় শফিকুল ইসলাম বলেন, ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে ভিআইপি ও ভিভিআইপিদের সুষ্ঠু গমনাগমন ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পদ্মা সেতু উদ্বোধন, আসন্ন রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে কেউ যেন কোনো ধরনের নাশকতা করতে না পারে, তা প্রতিরোধে আবাসিক হোটেল ও মেসে তল্লাশি জোরদার করতে হবে।

ডিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভা
ডিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভা

তিনি আরো বলেন, আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে যেসব এলাকায় গরুর হাট বসবে সেসব স্থানে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করতে হবে। গরুর হাটকে কেন্দ্র করে কোন ধরনের চাঁদাবাজিসহ অনাকাঙ্খিত ঘটনা না ঘটে সেদিকে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে।

এর আগে প্রধানমন্ত্রী এক অনুষ্ঠানে তার বক্তব্যে বাহিনীগুলোকে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে নাশকতা রোধে সতর্ক থাকার নির্দেশনা দেন।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের