25 C
আবহাওয়া
১০:০৫ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে এনা পরিবহনের ধাক্কায় কলেজ ছাত্র আহত

রাজধানীতে এনা পরিবহনের ধাক্কায় কলেজ ছাত্র আহত

মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা

বিএনএ,ঢাকাঃ রাজধানীর উত্তরায় এনা পরিবহনের বাসের ধাক্কায় শিক্ষার্থী আহতের ঘটনায় সড়ক অবরোধ করেছেন মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা। সোমবার (২০ জুন) বিকেল সাড়ে ৪টা থেকে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা আজমপুর এলাকায় উত্তরা-বিমানবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।

জানা গেছে, দুর্ঘটনার পর সোমবার (২০ জুন) বিকেল থেকে উত্তরার হাউজবিল্ডিং এলাকায় সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। সেখান থেকে তাদের পুলিশ সরিয়ে দিলে তারা উত্তরার আজমপুর মোড়ে গিয়ে অবস্থান নিয়েছে বলে জানন

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ আক্তারুজ্জামান ইলিয়াস বলেন, রোববার (১৯ জুন) এনা পরিবহনের একটি বাসের ধাক্কায় মাইলস্টোন কলেজের একাদশ শ্রেণির এক শিক্ষার্থী আহত হন। তার নাম সাদ। এ ঘটনার প্রতিবাদে সোমবার (২০ জুন) বিকেল থেকে হাউজবিল্ডিং এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এতে আশপাশের এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। গুরুতর আহত ওই শিক্ষার্থী এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

তিনি আরও বলেন, প্রথমে শিক্ষার্থীরা হাউজ বিল্ডিং নেমেছিলেন, তখন সবাই মাইলস্টোনের শিক্ষার্থী ছিলেন। পরে তাদেরকে বুঝিয়ে এখান থেকে সরিয়ে দিলে হেঁটে হেঁটে তারা আবার আজমপুর গিয়ে আশপাশের সব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে সেখানে রাস্তা অবরোধ করে বসে পড়ে। নিরাপদ সড়ক এবং এনা বাসের চালক-হেলপারকে গ্রেফতারের দাবিতে রাস্তায় নেমেছেন শিক্ষার্থীরা।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা ট্রাফিক বিভাগের উত্তরা পূর্ব জোনের সহকারী কমিশনার (এসি) রফিকুল ইসলাম  বলেন, আন্দোলনরত শিক্ষার্থীরা এখন আজমপুর থেকে রাজলক্ষ্মীর দিকে চলে এসেছে। তবে তাদের সংখ্যা কিছুটা কমতে শুরু করেছে।

তিনি বলেন, শিক্ষার্থীদের সঙ্গে আমরা কথা বলেছি, সন্ধ্যা হয়ে আসছে, তারা রাস্তা ছেড়ে চলে যাওয়ার কথা বলেছে। কিন্তু শিক্ষার্থীদের আন্দোলনের কারণে উত্তরা থেকে গাজীপুর পর্যন্ত যান চলাচল ব্যাহত হচ্ছে।এদিকে এই যানজট বনানী পর্যন্ত গিয়ে ঠেকেছে বলে জানান তিনি।

বিএনএ/আজিজুল, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা